Teya Salat
Cooltext764879529 57

টর্নেডোয়
ব্রাহ্মণবাড়িয়ার ১০
গ্রাম লন্ডভন্ড, পাঁচজন
নিহত, আহত শতাধিক

2013-03-22-13-31-46-514c5d42e3252-b.-baria 1
(bdnews25.wapamp.com/Dhaka)
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |

টর্নেডোর
আঘাতে আজ
শুক্রবার
সন্ধ্যায়
ব্রাহ্মণবাড়িয়া সদর
ও বিজয়নগর
উপজেলার
১০টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: ডলি দাস (২৫) ও লাভলি আক্তার (৩৫)।
সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক আবু সাঈদ প্রথম আলো ডটকমকে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ব্যক্তিদের মধ্যে ৩০-৪০ জনের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে সংশ্লিষ্ট এলাকায় শিলাবৃষ্টি হয়। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার
দিকে হঠাত্ করে টর্নেডো শুরু হয়। এতে ১০টি গ্রামের ঘরবাড়ি ও দোকানপাট উড়ে গেছে। গাছপালা উপড়ে পড়ে। জেলা সদর কারাগারের পূর্ব দিকের দেয়ালও ধসে পড়েছে। এতে হতাহতের এই ঘটনা ঘটেছে। টর্নেডোর পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম
রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2013 bdnews25.wapamp.com